ডিএনসির অভিযানে ৭কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।
সোমবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর জেলা ডিএনসির সহকারী পরিচালক মোঃ এমদাদুল ইসলাম মিঠুনের সার্বিক দিকনির্দেশনা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে পরিদর্শক জনাব বাপন সেন সদর মডেল থানাধীন বাসস্ট্যান্ড ফয়সাল শপিং কমপ্লেক্স এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
মাদক বিরোধী অভিযানে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী মোঃ সুমন আলী (সেম্পু) (২১) ঠাকুরগাঁও জেলার রুহিয়া উপজেলার মধুপুর ধুমের হাট এলাকার বাসিন্দা মোঃ আব্দুল কাদেরের ছেলে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সহকারী পরিচালক এমদাদুল ইসলাম মিঠুন গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, পরিদর্শক বাপন সেন বাদী হয়ে চাঁদপুর সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। মাদকবিরোধী অভিযান চলমান থাকবে।