POPULAR BD NEWS
Popular BD News Logo

বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হায়দার পারভেজ সুজনের নেতৃত্বে

হাজীগঞ্জে ছিনতাইকারী দুই নারী সদস্যকে আটক করলো ব্যবসায়ী সমিতি

মজিব পাটোয়ারী - চাঁদপুর | প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৩ | সময়: ৭:৩৪ অপরাহ্ণ
হাজীগঞ্জে ছিনতাইকারী দুই নারী সদস্য’কে হাতেনাতে আটক করেছে হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সদস্যরা।
সোমবার দুপুরে হাজীগঞ্জ স্টেশন রোড থেকে তাদের’কে আটক করে থানা পুলিশের হাতে সোপর্দ করে।
জানাগেছে, রুমানা আক্তার তার অসুস্থ মাকে নিয়ে হসপিটালে যাওয়ার উদ্দেশ্যে হাজীগঞ্জ বাজারে রাস্তা পারাপারের চেষ্টা করে।
 ওইসময় নারী ছিনতাইকারী সদস্য আসমা আক্তার সাথী(২৭) তাদের গতিবিধি লক্ষ করে সুযোগ বুঝে পার্টস ব্যাগ থেকে চুরি করার চেষ্টা চালায়।
 ওইসময় তাদেরকে আটক করতে সক্ষম হয় ব্যবসায়ী সমিতির সদস্যরা। খবর পেয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক আব্দুল আজিজ ও তার সঙ্গীয় ফোর্স ঘটনাস্থলে এসে তাদের’কে আটক করেন। আটকৃত আসমার দেয়া তথ্যমতে চোর চক্রের আরেক সদস্য মর্জিনা’কে বড় মসজিদের সামনে থেকে আটক করে পুলিশ।
আটকৃত আসমা আক্তার সাথী সদর উপজেলার রেলওয়ে কাঁচা কলোনী, উত্তর শ্রীরামদীর বাসিন্দা জামাল হোসেন দেওয়ানের মেয়ে ও একই উপজেলার মর্জিনা আক্তার(২৫), স্বামী-মনির হোসেন চাঁদপুর ওয়ারলেসে একটি ভাড়া বাসায় থাকেন।
ছিনতাইকারী সদস্যদের বিরুদ্ধে মাঈন উদ্দিন সুমন বাদী হয়ে হাজীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জোবাইর সৈয়দ আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, ছিনতাইকারী সদস্যদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রতিনিয়ত হাজীগঞ্জ বাজারে এসে সাধারণ মানুষ চোর চক্রের খপ্পরে পড়ে নিঃস্ব হওয়ার ঘটনা অহরহ ঘটছে। এমন একাধিক অভিযোগ পেয়ে নড়েচড়ে বসেছে ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ।
হাজীগঞ্জ বাজারে চুরির ঘটনা প্রতিরোধে বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক  হায়দার পারভেজ সুজনের নির্দেশে গেলো একমাস ধরে বাজারে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে তাদের টিমের সদস্যরা চোর চক্রের সদস্যদের গতিবিধি লক্ষ করে। অবশেষে আজ তিনঘন্টা চেষ্টার পর  দুপুরে ছিনতাইকারী সদস্য এই  দু’ই নারীকে আটক করতে সক্ষম হন তারা।
হায়দার পারভেজ সুজন পপুলার বিডিনিউজকে বলেন, বাজারের বিভিন্ন স্থান থেকে চুরির অভিযোগ উঠেছে। ব্যবসায়ী সমিতির মাধ্যমে একটি টহল টিম বাজারে রাখা হয়েছে।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন