POPULAR BD NEWS
Popular BD News Logo

পাকিস্তানে মসজিদে ভয়াবহ বিস্ফোরণ নিহত ২৫, আহত ৯০ জন

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৩ | সময়: ৪:০৭ অপরাহ্ণ

পাকিস্তানের পেশোয়ারে মসজিদে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে দুই পুলিশ সদস্য নিহত এবং ৯০ জন আহত হয়েছেন। সোমবার জোহরের নামাজের সময় স্থানীয় পুলিশ লাইন্স এলাকায় অবস্থিত মসজিদে এ বিস্ফোরণ ঘটে।  খবর ডন ও জিও নিউজ।

প্রতিবেদনে বলা হয়েছে, জোহরের নামাজের সময় এক আত্মঘাতী হামলাকারী এ বিস্ফোরণ ঘটিয়েছে।  তিনি নামাজের সময় সামনের কাতারে অবস্থান করছিলেন।
https://youtu.be/w9dqW6kEY2k

নিরাপত্তা বাহিনী জানিয়েছে, বিস্ফোরণে কমপক্ষে ৫০ মুসল্লি আহত হয়েছেন।  তবে আত্মঘাতী হামলাকারী বেঁচে আছেন কিনা, তাৎক্ষণিকভাবে তা জানানো হয়নি।

ডন জানিয়েছে, বেলা পৌনে ২টার দিকে  বিস্ফোরণ ঘটায় হামলাকারী।  নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল ঘিরে রেখেছে এবং জরুরি পরিস্থিতি ঘোষণা করেছে।  তাৎক্ষণিকভাবে হামলার দায় কেউ স্বীকার করেনি।

সূত্র: যুগান্তর

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন