POPULAR BD NEWS
Popular BD News Logo

এতিমখানা ও অসহায় মানুষদের মাঝে বিতরণ

চাঁদপুরে ১১মণ জাটকা জব্দ

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৩ | সময়: ১০:৩১ অপরাহ্ণ

চাঁদপুর সদর উপজেলার বহরিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে ৪৪০ কেজি (১১মণ) জাটকা জব্দ করেছে কোস্টগার্ড।

রবিবার রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় বাংলাদেশ কোস্ট গার্ড চাঁদপুর স্টেশন কর্তৃক লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ান এর নেতৃত্বে চাঁদপুর সদরের লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের মেঘনা পাড়ের বহরিয়া মৎস্য আড়ৎ সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযান পরিচালনা করে আনুমানিক ৪৪০ কেজি জাটকা জব্দ করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোঃ তানজিমুল ইসলাম।

তিনি আরও বলেন, পরবর্তীতে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত জাটকা স্থানীয় এতিমখানা ও অসহায় মানুষদের মাঝে বিতরণ করা হয়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন