POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় সহকারি ভূমি কর্মকর্তার বদলির আদেশ বাতিলের দাবীতে মানববন্ধন

শান্তু ধর, কচুয়া | প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৩ | সময়: ৭:২০ অপরাহ্ণ

কচুয়া উপজেলার গোহট দক্ষিন ইউনিয়নের ভূমি উপ-সহকারি কর্মকর্তা ইমাম হোসেন পাটওয়ারীর বদলির আদেশ বাতিলের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকালে রহিমানগর বাজারে ভূমি অফিসের সম্মুখে ইউনিয়ন বাসীর আয়োজন এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ইউনিয়ন বাসীর পক্ষে ইউপি সদস্য জহির মোল্লা, সহিদুল ইসলা খাজা ও আব্দুর মমিন সহ অন্যান্যরা জানান, ইমাম হোসেন একজন ভাল মানুষ।

তাকে দিয়ে কেউ অনিয়ম দুর্নীতির কাজ করাতে পারেনি। একটি ভুমিদস্যু মহলের অবৈধ সম্পত্তি খারিজ করে না দেয়ায় তাদের ইন্দনে ইমাম হোসেনের বদলির আদেশ জারি হয়। অবিলম্বে এ বদলির আদেশ প্রত্যাহার করে জনগনের সঠিক সেবার স্বার্থে তাকে দায়িত্বে বহাল রাখার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট জোড় দাবী জানান তারা।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন