POPULAR BD NEWS
Popular BD News Logo

পানি নিয়ে খেলতে গিয়ে বালতির পানিতে ডুবে দেড় বছরের শিশুর মৃত্যু

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: জানুয়ারি ২৯, ২০২৩ | সময়: ৩:৫৪ অপরাহ্ণ

রাজধানীর কদমতলী থানার শ্যামপুরে বাথরুমের বালতির পানিতে ডুবে দেড় বছরের এক শিশু মারা গেছে। শিশুটির নাম আফিয়া কামাল রাইকা।

রোববার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। শিশুটিকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ক্লিনিকে নেওয়া হয়। পরে সেখান থেকে বেলা দেড়টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালে নিয়ে আসা শিশুটির চাচা কবির তালুকদার বলেন, আফিয়ার মা সোনিয়া আক্তার রান্নাঘরে রান্নায় ব্যস্ত ছিলেন। সেই সময় আফিয়া বাথরুমের বালতির পানিতে খেলা করতে করতে উপুড় হয়ে পড়ে ডুবে যায়।

ঢামেক পুলিশ ফাঁড়ির পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, শিশুর মৃতদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।

আফিয়া শরীয়তপুর সদর উপজেলার নিয়ামতপুর গ্রামের কারখানার শ্রমিক কামাল তালুকদারের মেয়ে। বর্তমানে শ্যামপুর এলাকায় ভাড়া বাসায় থাকেন। এক ভাই ও এক বোনের মধ্যে আফিয়া ছোট।

সূত্র: প্রথম আলো

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন