চাঁদপুরের হাজীগঞ্জে (২৮ জানুয়ারি) শনিবার সকাল সাড়ে ৯টায় হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজ মাঠে শেখ কামাল আন্তঃস্কুল অ্যাথলেটিক প্রতিযোগিতা-২০২৩ প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উদ্বোধন করেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য মেজর অব. রফিকুল ইসলাম বীর উত্তম।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাশেদুল ইসলাম।
উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন সোহেলের সার্বিক তত্ত্বাবধানে শেখ কামাল আন্তঃস্কুল অ্যাথলেটিক প্রতিযোগিতায় ৩০টি ইভেন্টে উপজেলার সকল মাধ্যমিক স্কুল-মাদ্রাসার শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
দিনব্যাপী প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিরা।