POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে ১২০০ কেজি জাটকা ইলিশ জব্দ

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২৩ | সময়: ৪:১৩ অপরাহ্ণ

চাঁদপুরে কোস্টগার্ড অভিযানে ১২০০ কেজি জাটকা ইলিশ জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে চাঁদপুর কোস্টগার্ড স্টেশনের লেফটেন্যান্ট মাশহাদ উদ্দিন নাহিয়ানের নেতৃত্বে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার আমিরাবাদ এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

কোস্টগার্ড ঢাকা জোন মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাঁচিকাটার চর হতে আমিরাবাদগামী একটি যাত্রীবাহী স্টিলবডি (নৌযান) তল্লাশি করে ১ হাজার ২০০ কেজি জাটকা ইলিশ জব্দ করে।

তিনি আরও জানান, মৎস্য কর্মকর্তাদের উপস্থিতিতে জব্দকৃত জাটকা ইলিশ স্থানীয় এতিমখানা ও অসহায় মানুষদের মাঝে বিতরণ করা হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন