হাজীগঞ্জে ৪৪তম জাতীয় বিজ্ঞান প্রযুক্তি সপ্তাহ ও ৭ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে হাজীগঞ্জ মডেল সরকারি পাইলট হাইস্কুলের মিলনায়তনে ৪৪তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা এবং ৭ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতা সম্পন্ন হয়।
হাজীগঞ্জ সরকারি মডেল কলেজের প্রভাষক জাহিদ হাসানের সঞ্চালনায় টেলিকনফারেন্সে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন মেজর(অব:) রফিকুল ইসলাম বীরউত্তম এমপি।
মুখ্য আলোচক হিসেবে বক্তৃতা করেন, জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতাল কার্ডিয়াক সার্জারী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ কামরুল হাসান মিলন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো.গোলাম মাওলা(নঈম), আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. জামাল উদ্দিন, চাঁদপুর মেডিকেল কলেজের আর্থপেডিক্স ও ট্রমা সার্জারী বিশেষজ্ঞ প্রভাষক আওলাদুজ্জামান সৌরভ, তথ্য মন্ত্রণালয়ের উপ সম্পাদক মেজবাউল হক, স্বাস্থ্য মন্ত্রণালয়ের EDCL আশিষ কুমার দত্ত, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ফারজানা আক্তার মিলি, কৃষি সম্প্রসারণ অফিসার মো. আজাদ হোসেন, উপজেলা রিসোর্স সেন্টারে ইন্সটাক্টর রাশেদা আক্তার রোজী প্রমুখ।
কুইজ ও বিজ্ঞান অলিম্পিয়াড প্রতিযোগিতা ও “ফাস্ট ফুডের ক্ষতি” উপর আলোচনায় অংশ নেয় উপজেলার মাধ্যমিক ১৭ টি এবং উচ্চ মাধ্যমিক পর্যায়ের ২টি প্রতিষ্ঠানের দেড় শতাধিক প্রতিযোগী।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ফলাফলের উপর ভিত্তি করে ১ম,২য়,৩য় সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে শুরুতেই জাতীয় হৃদরোগ ইন্সটিটিউট ও হাসপাতাল কার্ডিয়াক সার্জারী বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাঃ কামরুল হাসান মিলন’কে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।