POPULAR BD NEWS
Popular BD News Logo

দুই মোটরসাইকেলের সংঘর্ষে এসআই নিহত

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৩ | সময়: ৬:০২ অপরাহ্ণ

চাঁপাইনবাবগঞ্জে দুই মোটরসাইকেলের সংঘর্ষে নুরুল ইসলাম নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) দপুর ১ টার দিকে সদর উপজেলার ইসলামপুর এলাকায় এ ঘটনা ঘটে। তিনি পুলিশের চাঁপাইনবাবগঞ্জ জেলা ডিএসবি শাখার সাব ইন্সপেক্টর (এসআই) পদে কর্মরত ছিলেন। তার বাড়ি সিরাজগঞ্জের শাহজাদপুরে।

চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের ইমারজেন্সি ইনচার্জ আনোয়ার রফিক জানান, বেলা সাড়ে ১ টার দিকে ইসলামপুর এলাকায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে নুরুল ইসলাম নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। তাকে দুপুর দেড়টার দিকে হাসপাতালে মৃত অবস্থান আনা হয়। মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) একেএম আলমগীর জাহান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল।

সূত্র: মহনা টিভি
E/N
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন