POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের বসতঘর পরিদর্শন করেন ড. মহীউদ্দীন খান আলমগীর

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৩ | সময়: ৫:২৩ অপরাহ্ণ

কচুয়া উপজেলার দোঘর গ্রামে সম্প্রতি ১১টি পরিবারের ২০টি বসতঘর অগ্নিকান্ডে পুড়ে যাওয়ার ঘটনায় ক্ষতিগ্রস্থ পরিবারের বসতঘর পরিদর্শন করলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড.
মহীউদ্দীন খান আলমগীর এমপি।

বুধবার বিকালে দোঘর গ্রামে তিনি ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্যদের সাথে মতবিনিময় ও তাদের
খোঁজখবর নেন।

এ সময় উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম, উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল হাসান, এসিল্যান্ড ইবনে আল জায়েদ হোসেন, কচুয়া থানার ওসি ইব্রাহিম খলিল, পৌর আওয়ামীলীগের সভাপতি আকতার হোসেন সোহেল ভূঁইয়া, জেলা পরিষদের সদস্য তৌহিদুল ইসলাম খোকা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক মোফাচ্ছেল খান, ইউপি চেয়ারম্যান নূরে-ই আলম রিহাত ও আলমগীর হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন