POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় গৃহবধু তানজিনার হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৩ | সময়: ৫:১৯ অপরাহ্ণ

কচুয়ায় গৃহবধু তানজিনা আক্তার রিয়াকে নির্মম ভাবে নির্যাতন করে হত্যা করার অভিযোগে তার স্বামী আলমগীর হোসেনের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।

বুধবার কচুয়া উপজেলার রহিমানগর উত্তর বাজারে এ মানববন্ধন করা হয়।

এ সময় বক্তব্য রাখেন, নিহত গৃহবধু ও ড. মনসুরউদ্দীন মহিলা কলেজের প্রাক্তন শিক্ষার্থী তানজিনা আক্তার রিয়ার বাবা আকতার হোসেন, ইউপি সদস্য মনির হোসেন, ওচমান চৌধুরী
পলাশ, সাবেক ইউপি সদস্য আলী আকবর প্রমুখ।

উল্লেখ্য যে, কচুয়া উপজেলার নোয়াগাঁও গ্রামে ৯ জানুয়ারি সোমবার রাতে ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে তানজিনা আক্তার রিয়া নামের চার মাসের এক অন্ত:সত্তা গৃহবধু আত্মহত্যা করে।

ওই ঘটনায় গৃহবধু তানজিনা আক্তার রিয়াকে তার স্বামী আলমগীর হোসেন পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে এমন দাবি করে তানজিনা আক্তার রিয়ার বাবা চাঁদপুরের বিজ্ঞ আদালতে একটি মামলা দায়ের করেন। যার সিআর মোকাদ্দমা নং- ৪৬/২০২৩ ইং।

 

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন