POPULAR BD NEWS
Popular BD News Logo

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কচুয়া পৌরসভার কম্বল বিতরণ

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া | প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৩ | সময়: ৩:২২ অপরাহ্ণ

কচুয়া পৌরসভার পক্ষ থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শীত বস্ত্র (কম্বল), ও বেডশিট বিতরণ করা হয়েছে।

বুধবার দুপুরে পৌর মেয়র ও উপজেলা যুবলীগের সভাপতি মোঃ নাজমুল আলম স্বপন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাজন কুমার দাসের হাতে শীত বস্ত্র (কম্বল) বেডশীট ও বালিশের কাভার তুলে দেন।

এ সময় পৌর সচিব জহিরুল ইসলাম সর্দার, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আলমগীর তালুকদার, সাধারণ সম্পাদক সুজন পোদ্দার, যুগ্ম সাধারণ সম্পাদক ইউনুছ, সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন বিপ্লব, আওয়ামীলীগ নেতা কামাল হোসেনসহ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ও
কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

শীত বস্ত্র ও কম্বল বিতরণ শেষে পৌর মেয়র নাজমুল আলম স্বপন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আধুনিক ডিজিটাল এক্সরে মেশিন ও স্বাস্থ্য কমপ্লেকের সেবার বিষয় খোঁজখবর নেয়।

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন