POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে মেঘনায় অভিযানে কারেন্টজাল জব্দ

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জানুয়ারি ২৫, ২০২৩ | সময়: ৮:২০ পূর্বাহ্ণ

ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় মেঘনা নদীর চাঁদপুর সদর উপজেলার হরিণা মৎস্য আড়ত ও সদর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ৪ লাখ ৩০ হাজার মিটার অবৈধ কারেন্টজাল, ৩টি মশারি জাল ও ১টি বেহুন্দি জাল জব্দ করা হয়েছে। একই সময়ে জাটকা জব্দ করা হয়েছে ৬৫ কেজি।

মঙ্গলবার  চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তার কার্যালয় থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়। প্রাপ্ত তথ্যে জানাগেছে, মঙ্গলবার ভোর ৪টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মেঘনা নদীর সদর উপজেলার নৌ-সীমানা ও হরিণা ফেরিঘাট মৎস্য আড়তে অভিযান করা হয়।

এ সময় ৪ লাখ ৩০ হাজার মিটার কারেন্টজাল, ২টি মশারিজাল জব্দ করা হয়। একই সময় জব্দ করা হয় ৬০ কেজি জাটকা।

মোবাইল কোর্টে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আখতার জাহান সাথী, চাঁদপুর সদর উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোঃ তানজিমুল ইসলাম, সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, ক্ষেত্র সহকারী মোঃ জামিল হোসেন, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ কোস্ট গার্ড এবং নৌ-পুলিশ টিম ।

জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয় এবং জাটকাগুলো এতিমখানা ও গরিব দুঃস্থ ব্যক্তিদের মাঝে বিতরণ করা হয়।

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন