POPULAR BD NEWS
Popular BD News Logo

ফরিদগঞ্জে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৩ | সময়: ১০:২৩ অপরাহ্ণ

চাঁদপুরের ফরিদগঞ্জে মায়ের সাথে নানার বাড়িতে বেড়াতে গিয়ে পানিতে পড়ে ২ বছরের শিশু জুবায়েরের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের হাওয়াকান্দি মৃধা বাড়িতে এ ঘটনা ঘটে।

জুবায়েরের মামা সুমন জানান, মঙ্গলবার সকালে মা তাসলিমা বেগমের সাথে নানার বাড়িতে বেড়াতে আসে জুবায়ের। পরিবারের সকলের সামনেই খেলাধুলা করছিল শিশুটি। এর কিছুক্ষন পরে জুবায়েরকে না দেখে পারিবারের সকলে মিলে খুঁজতে থাকে।

পরে জুবায়ের খালা হাসিনা বেগম পানিতে নেমে পুকুর থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।

জুবায়ের একই ইউনিয়নের পশ্চিম লাড়ুয়া এলাকার কালু বেপারী বাড়ির সৌদি প্রবাসি আলমগীর হোসেনের ছোট ছেলে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন