নোয়াখালী, ফেনী, লক্ষীপুর, চট্টগ্রাম ও চাঁদপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় চাঁদপুরের কচুয়ায় তিনদিন ব্যাপী কৃষক প্রশিক্ষন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার কচুয়া উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের আয়োজনে হলরুমে এ প্রশিক্ষন অনুষ্ঠিত হয়।
ওই সময় উপজেলা কৃষি অফিসার মো. সোফায়েল হোসেন, কৃষি সম্প্রসারন অফিসার মো. নিজাম উদ্দিন কৃষকদের প্রশিক্ষণ দেন।
ওই সময় উপজেলা কৃষি অফিসের অন্যান্য কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।