POPULAR BD NEWS
Popular BD News Logo

কুমিল্লায় ছয় কেজি গাঁজা’সহ গ্রেফতার দুই: মোটরসাইকেল জব্দ

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৩ | সময়: ৫:৩৮ অপরাহ্ণ

কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন সোয়াগাজী বাজার এলাকা হতে ছয় কেজি গাঁজা’সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র‌্যাব-১১।

 

এ সময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

র‌্যাব-১১, এর একটি আভিযানিক দল ২২ জানুয়ারী তারিখ রাতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন সোয়াগাজী বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ছয় কেজি গাঁজা’সহ দুইজন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা কক্সবাজার জেলার টেকনাফ থানার ছোট হাবীরপাড় গ্রামের মৃত ইসমাইলের ছেলে মোঃ ইউনুস (৪০) এবং একই গ্রামের জাকারিয়ার ছেলে মোঃ ওমর ফারুক (২০)।

র‌্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন