POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় ৫ সন্তানের একসাথে জন্ম-মৃত্যু

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: আগস্ট ১৬, ২০২০ | সময়: ৭:০৮ অপরাহ্ণ

চাঁদপুরের কচুয়া উপজেলায় একসঙ্গে পাঁচ সন্তান প্রসব করেন এক গৃহবধূ। প্রসবের পরপরই একে একে মারা যায় পাঁচ শিশু। আলোচিত এই ঘটনা ঘটেছে কচুয়া টাওয়ার হাসপাতাল নামে বেসরকারি একটি ক্লিনিকে।

শনিবার রাতে এই ঘটনা ঘটে। প্রসবের পরপরই তিন শিশু মারা যায়। বাকি দুই শিশু জীবিত থাকলেও রোববার সকালে একে একে তারাও মারা যায়।

পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে আটটার দিকে প্রসব ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন মারুফা বেগম (২৫) এক প্রসূতি। প্রসূতির বর্ণনা শুনে হাসপাতালের চিকিৎসক তাকে আল্ট্রাসনোগ্রাম করেন। এসময় প্রসব ব্যথা তীব্র হতে শুরু করলে মারুফা বেগমকে দ্রুত অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। সেখানে স্বাভাবিকভাবে পরপর পাঁচটি সন্তান প্রসব করেন মারুফা বেগম। এরমধ্যে চারটি ছেলে এবং একটি মেয়ে সন্তানও রয়েছে।

কচুয়া টাওয়ার হাসপাতালের চিকিৎসক সিনথিয়া সাহা জানান, মূলত অপরিণত হয়ে জন্ম হওয়ায় পাঁচ শিশুই মারা যায়।

কুমিল্লার চান্দিনা উপজেলার বরকড়ই গ্রামের কৃষক মো. ইউনুসের স্ত্রী মারুফা বেগম। তবে প্রসব ব্যথার আগে মারুফা তার বাবার বাড়ি চাঁদপুরের কচুয়া উপজেলার আন্দিরপাড়ে এলাকায় ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন