POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে ইসলামী ছাত্র আন্দোলনের উপজেলা সম্মেলন অনুষ্ঠিত

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৩ | সময়: ৭:৪১ অপরাহ্ণ

ভারসাম্যপূর্ণ অর্থনীতি, কল্যাণমুখী রাজনীতি এবং ইমসাফপূর্ণ রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠায় নীতি পরিবর্তনের অঙ্গীকার নিয়ে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সদর উপজেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে চাঁদপুর শহরের বিপনিবাগ আইএবি মিলনায়তনে এ সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের চাঁদপুর জেলা সাধারণ সম্পাদক মুহাম্মাদ রাকিব হোসেন।

তিনি তার বক্তব্যে বলেন, পাঠ্যপুস্তকে বিবর্তনবাদ স্থাপন করে কোমলমতি শিক্ষার্থীদের বিভ্রান্ত করা হচ্ছে। এছাড়াও ভারতে মুসলিম শাসনকে বিতর্কিতভাবে উপস্থাপন করে ইতিহাস বিকৃত করা হচ্ছে। এর মাধ্যমে সরকার এ অঞ্চলে মুসলিমদেরকে বহিরাগত প্রমাণ করতে চায়। তিনি বলেন, এমন বিতর্কিত ও বিভ্রান্ত মুলক পাঠ্যক্রম ছাত্রসমাজ মেনে নেবে না।

সংগঠনের চাঁদপুর সদর উপজেলা সভাপতি জি এম আব্দুল হাই এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি ডাঃ মুহা. বেলাল হোসাইন, সদর উপজেলা যুব আন্দোলনের প্রকাশনা সম্পাদক ফরিদ উদ্দিন, অর্থ সম্পাদক ফিরোজ আলম।

সদর উপজেলা ছাত্র আন্দোলনের সাধারণ সম্পাদক কে এম মাসুদুর রহমানের পরিচালনায় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, সদর উপজেলা ছাত্র আন্দোলনের সহ সভাপতি আব্দুল মোতালেব, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাছির উল্লাহ, প্রশিক্ষণ সম্পাদক হাবিবুর রহমান, তরপুরচন্ডী ইউনিয়ন ছাত্র আন্দোলনের সভাপতি সাইফুল ইসলাম, হানারচর ইউনিয়ন সভাপতি রাশেদুল ইসলাম, চান্দ্রা ইউনিয়ন সভাপতি নাজিমুদ্দিন প্রমূখ।

সম্মেলনে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলা শাখার সভাপতি কে এম মাসুদুর রহমান,সহ সভাপতি আব্দুল মোতালেব ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নাছির উল্লাহর নাম ঘোষণা করা হয়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন