POPULAR BD NEWS
Popular BD News Logo

রামুতে পাহাড় ধসে একই পরিবারের ৪ জন নিহত

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৩ | সময়: ৬:৩৭ অপরাহ্ণ

কক্সবাজারের রামুতে পাহাড় ধসে একই পরিবারের চার জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ৩ জন নারী ও ১ জন পুরুষ। বুধবার রাতে কাউয়ার কুপে এ দুর্ঘটনা ঘটে।

বুধবার (৭ ডিসেম্বর) রাত ৮ টার দিকে কাউয়ারখোপের ফরেস্ট অফিস এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই এলাকার আজিজুর রহমান (৫৫), তার স্ত্রী রহিমা খাতুন (৪৫), শাশুড়ি দিল ফুরুস বেগম (৭০) ও পুত্রবধূ নাছিমা আকতার (২৫)।

এলাকাবাসী জানায়, রান্নাঘরে বসে ভাত খাওয়ার সময় পাহাড় ধসে তারা চাপা পড়েন। ফায়ার সার্ভিসের কর্মীরা মাটি সরিয়ে ৪ জনের মৃতদেহ উদ্ধার করেন।

রামু উপজেলা নির্বাহী কর্মকতা ফাহমিদা মোস্তফা জানান, গাছুয়া পাড়ায় পাহাড়ের বড় একটি অংশ ধসে একটি বাড়ির ওপরে পড়ে। এতে চাপা পড়েন বাড়ির সদস্যরা। পরে মাটি খুঁড়ে চারজনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। তাৎক্ষণিকভাবে নিহতদের দাফনের জন্য আর্থিক সহায়তা দিয়েছে উপজেলা প্রশাসন।

উপজেলা প্রশাসন জানায়, শীতেও পাহাড় ধসে নিহতের ঘটনায় আতঙ্কে রয়েছে এলাকাবাসী। ঝুঁকি এড়াতে পাহাড়ে বসবাসকারীদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে জেলা প্রশাসন।

সূত্র: জাগরণ

E/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন