POPULAR BD NEWS
Popular BD News Logo

ক্যান্সারে আক্রান্ত ছাত্রলীগ নেতা মাসুদ রানা আর নেই

মজিব পাটোয়ারী - চাঁদপুর | প্রকাশিত: জানুয়ারি ২১, ২০২৩ | সময়: ৫:০০ অপরাহ্ণ
ঘাতক ব্যাধি ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে রাজারগাঁও ইউনিয়নের সাবেক ছাত্রলীগ নেতা মাসুদ রানা(৪৩) আর নেই।
তিনি শনিবার সকালে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। পরে বাদ যোহর দক্ষিণ রাজারগাঁও গ্রামের পানছেদ বাড়ী ঈদগাঁ ময়দান প্রাঙ্গনে জানাযা নামাজ শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়।
মাসুদ রানা হাজীগঞ্জ উপজেলার ১নং রাজারগাঁও   ইউনিয়নের রাজারগাঁও গ্রামের আরমান বেপারী বাড়ীর আবুল খায়েরের ছেলে। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন বিবাহিত। মৃত্যুকালে  স্ত্রী,১ছেলে ও ১মেয়েসহ বহুগুনগ্রাহী রেখে গেছেন।
এদিকে মাসুদ রানার এমন মৃত্যু মেনে নিতে পারছেনা তার পরিবারের সদস্যসহ সহপাঠি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় লোকজন।
স্থানীয় সংবাদকর্মী আলমগীর হোসেন জানান, দীর্ঘদিন যাবত ক্যান্সারে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন মাসুদ রানা।
মাসুদ রানার মৃত্যুতে গভীর শোক প্রকাশ তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও চেয়ারম্যান হাজী মো. আব্দুল হাদী মিয়া, সাধারণ সম্পাদক হাজী আবুল কালাম আজাদ, সাবেক সাধারণ সম্পাদক সফিকুল ইসলামসহ আওয়ামী লীগের স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন