কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন আশ্রাফপুর এলাকা হতে ছয় কেজি গাঁজা’সহ একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব-১১।
র্যাব-১১, এর একটি আভিযানিক দল ১৯ জানুয়ারী বিকালে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন আশ্রাফপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ছয় কেজি গাঁজা’সহ একজন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী কুমিল্লা জেলার দাউদকান্দি থানার ময়নাকান্দি গ্রামের মৃত জসিম উদ্দিনের ছেলে মোঃ রাসেল মিয়া (৩৩)।
র্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।