দোয়া ও মিলাদের মাধ্যমে হাজীগঞ্জ পূর্ববাজারে উদ্বোধন করা হয়েছে নোভা’র অনুমোদিত ডিলার মজুমদার ইলেকট্রনিক্সের। বৃহস্পতিবার বিকেলে মিলাদ ও দোয়ার মাধ্যমে প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়।
উদ্বোধনীয় অনুষ্ঠানের মিলাদ ও দোয়া পরিচালনা করেন মাওলানা মো. আবুল খায়ের।
মিলাদ ও দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কোম্পানির ডাইরেক্টর জহিরুল ইসলাম, দিদার হোসেন, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আসফাকুল আলম চৌধুরী, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হায়দার পারভেজ সুজন, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সমির লাল দত্ত, সহ-সভাপতি আনোয়ারুল হক হেলাল, হুমায়ুন কবির স্বপন মজুমদার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শাহাদাত হোসেন মজুমদার, ৯নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র এবং ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদ মজুমদার, ৬নং ওয়ার্ড কাউন্সিলর শাহ আলম, ৮নং ওয়ার্ড কাউন্সিলর কাজী কবির হোসেন, পৌর আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি কাজী মনিরুল হক মিঠুসহ বাজারের ব্যবসায়ীবৃন্দ।
নোভা’র অনুমোদিত ডিলার মজুমদার ইলেকট্রনিক্সের স্বত্ত্বধীকারী সজিব মজুমদার দোকান উদ্বোধন শেষে ব্যবসা প্রতিষ্ঠানটি পরিচালনা করতে সকলের সহযোগিতা কামনা করেন। পপুলার বিডিনিউজ- হাজীগঞ্জ, চাঁদপুর।