POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ার সাবেক এমপি এ্যাড.আবদুল আউয়াল খন্দকারের মৃত্যু বার্ষিক পালিত

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া | প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৩ | সময়: ৬:১৭ অপরাহ্ণ

কচুয়ার ভাষা সৈনিক মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সাবেক গর্ভনর, বৃহত্তর কুমিল্লা জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও বহু শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা কচুয়ার সাবেক সংসদ সদস্য এ্যাডভোকেট আবদুল আউয়াল খন্দকারের ২৪ তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে স্মৃতিচারণ, আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার সদর দক্ষিণ ইউনিয়নের মরহুমের নিজ এলাকায় হোসেনপুর গ্রামের খন্দকার বাড়িতে এ্যাডভোকেট আবদুল আউয়াল ফাউন্ডেশনের আয়োজনে আলোচনা
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগের সভাপতি মো.শাহজাহান শিশির।

এ্যাডভোকেট আবদুল আউয়াল খন্দকারের মেয়ে এ্যাড.জান্নাতুল ফেরদাউসের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, সাবেক সাংগঠনিক সম্পাদক সৈয়দ আব্দুর জব্বার বাহার, জিয়াউর রহমান হাতেম,ইউপি
চেয়ারম্যান খন্দকার আরিফুজ্জামান আরিফ, সাবেক ইউপি চেয়ারম্যান কাজী জহিরুল ইসলাম জাহাঙ্গীর,খন্দকার কামাল হোসেন, সমাজসেবক খন্দকার ফিরোজ আহমেদ, আওয়ামীলীগ নেতা আফজাল মুন্সি, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি লিটন মুন্সি,মরহুম এ্যাডভোকেট আবদুল আউয়াল ফাউন্ডেশনের সভাপতি কাজী জহিরুল ইসলাম টগর, আওয়ামীলীগ নেতা আহসান হাবীব প্রাঞ্জল, সাধারণ সম্পাদক এম এস আর বাবু,আওয়ামীলীগ নেতা জাফরুল ইসলাম খোকনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আলোচনা সভার শেষে মরহুমের কবর জিয়ারত ও আত্মা মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

 

 

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন