POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে গোপন বৈঠক থেকে জামায়াতের তিন নেতাকর্মী আটক

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৩ | সময়: ১১:০০ অপরাহ্ণ

গোপন বৈঠক থেকে হাজীগঞ্জ উপজেলায় জামায়াতের তিন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে গোপন তথ্যের ভিত্তিতে হাজীগঞ্জ পৌর এলাকার আল কাউসার স্কুলে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো উপজেলার ৫নং সদর ইউনিয়নের উচ্চাঙ্গা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সহ-সুপার ও উপজেলা জামায়াতের সদস্য মোজাম্মেল হোসেন মজুমদার (৫৪), আল কাউসার ট্রাষ্টের সাধারণ সম্পাদক এ.বি.এন আবদুর রব (৭২) ও আল কাউসার উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আবু বকর সিদ্দিক (৪৫)।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জোবাইর সৈয়দ আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের জিজ্ঞাসাবাদসহ তদন্ত চলছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার বিষয়টি প্রক্রিয়াধীন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন