হাজীগঞ্জ পৌর ১০-১১-১২ নং ওয়ার্ডের এক ঝাঁক তরুণ ও যুব সমাজের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় রান্ধুনীমুড়া সমাজকল্যাণ সংস্থা নামের একটি সামাজিক ও সেবামূলক সংগঠন।
এই সংগঠনের নেতৃবৃন্দদের উদ্যোগে প্রতিবছরের ন্যায় এবারও পৌর ১০-১১-১২ নং ওয়ার্ডের কয়েক শতাধিক শীতার্থ মানুষ ও রান্ধুনীমূড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি আলহাজ্ব আবুল বাশার লিটন এর সার্বিক সহযোগিতায়, অসহতা হতদরিদ্র শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ অনুষ্ঠিত হয়ে আসছে ধারাবাহিকভাবে।
কম্বল বিতরণ অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ১১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আকবর হোসেন কক্টাকটার ,বীর মুক্তিযোদ্ধা মোতালেব মিয়া, মোঃ আলমগীর হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম মজুমদার, হাজীগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও গণমাধ্যম কর্মী এসএম মিরাজ মুন্সী, ১০ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ বিল্লাল হোসেন, সূর্যমুখী সমাজ কল্যাণ সংস্থার নেতৃবৃন্দদের মধ্যে আরিফ মির্জা, মিল্লাত হোসেন, রাসেল, মোহাম্মদ মাসুম, অন্যান্য সদস্যবৃন্দ।