POPULAR BD NEWS
গাছের সঙ্গে ধাক্কা, প্রাণ গেল যুবকের
পপুলার বিডিনিউজ ডেস্ক
|
প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৩ | সময়: ৫:৪১ অপরাহ্ণ
নোয়াখালীর বেগমগঞ্জে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে মোটরসাইকেল আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে।নিহত কিরণ হাজারী (২৭) উপজেলার গনিপুর গ্রামের আলমগীরের ছেলে। সোমবার দিবাগত রাত ২টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।স্থানীয় সূত্রে জানা গেছে, কিরণ হাজারী সোমবার বিকেলে ঢাকা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের মজুমদার হাটের পাশ দিয়ে মোটরসাইকেল নিয়ে যাওয়ার পথে হাইওয়ে পুলিশ তাকে থামার সিগন্যাল দেয়। তিনি মোটরসাইকেল না থামিয়ে দ্রুত পাশ কাটিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেন। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে গুরুতর আহত হন তিনি। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে রাত ২টার দিকে মারা যান।
চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন ভূঁইয়া বলেন, ‘ওই যুবক রং সাইডে যাওয়ার কারণে দুর্ঘটনার শিকার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। আমি রাতেই ওই যুবকের মৃত্যুর সংবাদ পেয়েছি।’