POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে ইয়াবাসহ গ্রেফতার : ৩

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৩ | সময়: ১:৫৭ অপরাহ্ণ
হাজীগঞ্জ থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ তিন মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে উপপরিদর্শক আবদুল আজিজ ও তার সঙ্গীয় ফোর্স।
ওইসময় পৌরসভাধীন টোরাগড় এলাকার হাজীগঞ্জ সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পার্শ্বে অভিযান পরিচালনা কালে ৩’শ পিস ইয়াবাসহ তিনজনকে হাতেনাতে গ্রেফতার করে পুলিশ।
গ্রেফতারকৃত- মো: আরিফ হোসেন(৩২), মো: সাইফুল ইসলাম(৩২) ও মিঠু(২৬)।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জোবাইর সৈয়দ গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন