হাজীগঞ্জ বাজারে বিএনপির ১০ দফা দাবী ও বিদ্যুৎতের মূল্যকমানোর দাবীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকালে হাজীগঞ্জ উপজেলা বিএনপি ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে বিদ্যুৎ ও তেলের দাম বৃদ্ধি পাওয়ার প্রতিবাদে এই বিক্ষোভ সমাবেশ ও মিছিল সম্পন্ন হয়েছে।
বিক্ষোভ মিছিলটি পূর্ব বাজার থেকে বের হয়ে টোরাগড় এলাকায় গিয়ে সমাবেশে মিলিত হয়।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ রহিম পাটোয়ারীর সভাপতিত্বে উপস্থিত বিভিন্ন স্তরের নেতাকর্মীরা বক্তৃতা করেন।
নেতাকর্মীরা তাদের বক্তৃতায় বলেন, কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আজকের এই আন্দোলন কর্মসূচি। এই আন্দোলন কর্মসূচির মধ্যে দিয়ে বর্তমান সরকারের পতন ঘটিয়ে একটি গনতান্ত্রিক সরকার গঠন করার জন্য সকল আন্দোলন সংগ্রামে সকল নেতাকর্মীদের ঐক্য থাকার আহবান জানান।
ওইসময় উপস্থিত ছিলেন উপজেলা ও পৌর বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।