POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে কর্ণফুলী লঞ্চের ধাক্কায় নিখোঁজ দুই, এক জেলের মরদেহ উদ্ধার

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৩ | সময়: ৫:৩৫ অপরাহ্ণ
চাঁদপুর মেঘনা নদীতে গভীর রাতে যাত্রীবাহী এমভি কর্ণফুলী-৩ লঞ্চের ধাক্কায় নৌকা থেকে পড়ে চার জেলে নিখোঁজ হয়। নিখোঁজ হওয়া জেলেদের মধ্যে একজনের মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ।
সোমবার দুপুরে চাঁদপুর হরিনাঘাট নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজান সঙ্গীয় ফোর্স নিয়ে নদীতে থেকে মৃত আব্দুল জলিল (১৫)নামে জেলেকে উদ্ধার করে। নিহত জেলে আব্দুল জলিলের লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।
নিহতের বাড়ি সদর উপজেলার ইব্রাহিমপুর ইউনিয়নে। এদের মধ্যে মোহাম্মদ সবুজ ও কবির সহ দুই জেলে এখনো নিখোঁজ রয়েছে বলে জানান নৌ-পুলিশ। একজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন