POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় গলায় ফাঁস দিয়ে যুবতীর আত্মহত্যা

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৩ | সময়: ১১:৩২ পূর্বাহ্ণ

চাঁদপুরের কচুয়ার নন্দনপুর গ্রামে সাজেদা আক্তার সাজু (২২) নামের এক যুবতী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

নিহত যুবতী সাজেদা আক্তার সাজু ওই গ্রামের মৃত দুলাল হোসেনের মেয়ে। খবর পেয়ে কচুয়া থানা পুলিশ যুবতীর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

নিহতের ভাই মোশারফ হোসেন জানান, বেশ কয়েক বছর ধরে তার বোন সাজেদা আক্তার সাজু মানসিক সমস্যায় ভুগছিলেন। বিভিন্ন স্থানে চিকিৎসা করেও তার মানসিক সমস্যা দুর হয়নি। রবিবার ভোর বেলা ঘর বের হয়ে সকলের অজান্তে পাশ্ববর্তী লোকমান হোসেনের পরিত্যাক্ত নির্জন ঘরের লড়ার সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। পরে স্থানীয়রা দেখতে পেয়ে কচুয়া থানা পুলিশকে খবর দেয়।

এ ব্যাপারে কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইব্রাহিম খলিল বলেন, সংবাদ পেয়ে পুলিশ পাঠিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসি। লাশ চাঁদপুর মর্গে প্রেরন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ পেলে আইনানুগত ব্যবস্থা নেওয়া হবে।

 

Ni/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন