হাজীগঞ্জ পৌরসভার ধেররা ইমামে রাব্বানী দরবার শরীফে ৫৯ তম ওরছে নববী (সাঃ) ও সুন্নী মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার রাতে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সভাপতি ও ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চেয়ারম্যান পীর সৈয়দ বাহাদুর শাহ্’র আখেরী মোনাজাতের মধ্য দিয়ে সমাবেশ শেষ হয়।
সৈয়দ মাহমুদ শাহ্ ‘র সার্বিক তত্ত্বাবধানে কয়েক হাজার মুসল্লী প্রতি বছরের ন্যায় এবারো বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এই মহাসমাবেশ স্থলে অংশ নিতে দেখা গেছে।
সুন্নী মহাসমাবেশে আগত সারাদেশ থেকে দেশবরেণ্য আলেমগণ হাদিস কোরআনের উপর বিভিন্ন বিষয়াদি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।