কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন পিপুলিয়া পূর্ব বাজার এলাকা হতে ১০ কেজি গাঁজা ও ১৫ বোতল বিদেশী মদ’সহ দুইজন মাদক ব্যবসায়ীকে করে র্যাব-১১।
এ সময় মাদক পরিবহনের কাজে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়।
র্যাব-১১, এর একটি আভিযানিক দল ১৪ জানুয়ারী রাতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন পিপুলিয়া পূর্ববাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১০ কেজি গাঁজা ও ১৫ বোতল বিদেশী মদ’সহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানার কনেশতলা গ্রামের ইমান হোসেনের ছেলে পিয়াত হোসেন (২০); এবং একই থানার শ্রীপুর গ্রামের আবুল
কালামের ছেলে মোঃ আহসান (২০)।
র্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহম্মদ সাকিব হোসেন জানান, গ্রেফতারকৃত
আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানায় আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।