POPULAR BD NEWS
Popular BD News Logo

মিরপুরে বাসা থেকে প্রবাসীর স্ত্রীর গলাকাটা লাশ উদ্ধার

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৩ | সময়: ৩:২২ অপরাহ্ণ

রাজধানীর মিরপুরে মায়া নামে এক নারীর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার গভীর রাতে রূপনগর ‘ট’ ব্লকের ৩ নম্বর রোডের ৩৬ নম্বর বাসা থেকে ওই নারীর লাশ উদ্ধার করে পুলিশ।

পল্লবী জোনের এসি আবদুল হালিম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত মায়ার স্বামীর নাম খোকন। তিনি প্রবাসী। নিহতের ছয় বছর বয়সি একটি কন্যাসন্তান রয়েছে।

আবদুল হালিম বলেন, নিহতের গলায় আঘাতের ক্ষতচিহ্ন রয়েছে। আমরা ঘটনাস্থলে রয়েছি। পরে বিস্তারিত জানানো হবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন