POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলব উত্তরে জেলেদের মাঝে বকনা বাছুর বিতরণ

সুমন আহমেদ, মতলব উত্তর | প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৩ | সময়: ২:৪১ অপরাহ্ণ

ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় সুফলভোগী জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান উপকরণ (বকনা বাছুর) বিতরন করা হয়েছে।

শনিবার মতলব উত্তর উপজেলা পরিষদ বটছায়ায় সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার বাস্তবায়নে ২০২২-২০২৩ অর্থ বছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় সুফলভোগী জেলেদের মাঝে বিকল্প কর্মসংস্থান (এআইজিএ) উপকরণ (বকনা বাছুর) বিতরন করেন চাঁদপুর -২(মতলব উত্তর-দক্ষিন) এর মাননীয় সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব এডভোকেট মোঃ নুরুল আমিন রুহুল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল হাসানের সভাপতিত্বে ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মনোয়ারা বেগমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিন) এর মাননীয় সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব এডভোকেট মোঃ নুরুল আমিন রুহুল।

বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এম এ কুদ্দুস।

আরো বক্তব্য দেন, মতলব উত্তর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ আল এমরান খান, মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মহিউদ্দিন, জেলা পরিষদ সদস্য সরকার মোঃ আলাউদ্দিন,গুলশান থানা যুবলীগের সহ-সভাপতি মাহবুবুর রহমান সেলিম।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন