POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে ১১টি সিআর পরোয়ানা মূলে বিল্লব কুমার গ্রেফতার

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০২৩ | সময়: ৪:২৫ অপরাহ্ণ

চাঁদপুরে ছয়টি সাজা সিআর পরোয়ানা এবং পাঁচটি সিআর পরোয়ানাসহ একজন আসামীকে গ্রেফতার করে পুলিশ।

চাঁদপুর সদর মডেল থানার এসআই জান্নাতুন নাঈম রাজন সঙ্গীয় ফোর্সসহ সিআর-৩৮৩/১৯ এর আসামীকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামী বাঘড়া বাজার থানার সাপদি গ্রামের পাল বাড়ীর রাধিকা রঞ্জন পালের ছেলে বিল্লব কুমার পাল।

আসামীকে হাল সাং- ৭৫৫, সিকদার ভিলার নিচ তলা, আলী রাজ মসজিদের ছৈয়াল বাড়ীর নতুন বাজার থেকে ১১টি সিআর পরোয়ানা মূলে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন