POPULAR BD NEWS
Popular BD News Logo

নিখোঁজ হওয়া কচুয়ার যুবক জামাল উদ্দিনের সন্ধানের দাবীতে এলাকাবাসীর মানবন্ধন

শান্তুু ধর, কচুয়া | প্রকাশিত: জানুয়ারি ১৩, ২০২৩ | সময়: ৫:৫৩ অপরাহ্ণ

রাজধানীর ঢাকার ভাটরা থানা থেকে মতিঝিল যাওয়ার পথে ৪দিন ধরে নিখোঁজ থাকা চাঁদপুরের কচুয়ার কোমরকাশা গ্রামের অধিবাসী যুবক মো: জামাল উদ্দিন (২৯) সন্ধানের দাবীতে মানবন্ধন করেছে এলাকাবাসী।

শুক্রবার জুমার নামাজ শেষে কোমরকাশা জামালিয়া কমপ্লেক্সের সামনে স্থানীয় শত শত এলাকাবাসী এ মানবন্ধন আয়োজন করেন। এতে বক্তব্য রাখেন, নিখোঁজ জামাল উদ্দিনের মা নাজমা বেগম, স্থানীয় অধিবাসী সফিউল্যাহ সফি, জসিম উদ্দিন, আব্দুল হালিম, হানিফ মুন্সী প্রমুখ।

এলাকাবাসী জানান, জামাল উদ্দিনের বাবা প্রায় ৮ বছর আগে মারা যান। বাড়ীতে তার ৫ বোন ও বৃদ্ধা মা রয়েছে। তিনি ঢাকার মতিঝিল এলাকায় একটি বেসরকারী সিম কোম্পানীতে চাকুরি করতেন। তাহার দ্রুত সন্ধান চান পরিবার ও এলাকাবাসী।
এদিকে চাঁদপুরের কচুয়ার কোমরকাশা গ্রামের অধিবাসী যুবক মো: জামাল উদ্দিন নিখোঁজ হওয়ার ঘটনায় তার চাচাতো ভাই হাবিবুর রহমান বাদী হয়ে ঢাকার ভাটরা থানায় একটি সাধারন ডায়েরী করেছেন। যার নং ৮৫৩ তারিখ: ১১.০১.২০২৩ খ্রি.

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন