হাজীগঞ্জে অসহায়, ছিন্নমূল ও দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বি।
বুধবার রাতে শীতার্ত মানুষের জন্য ভালবাসার উপহার স্বরুপ নিজ অর্থায়নে প্রতিবছর এর ন্যায় এবারও উপজেলা ও পৌর এলাকার বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে শীতবস্ত্র বিতরণ করেন ছাত্রলীগের এ নেতা।
ছাত্রলীগ নেতা মেহেদী হাসান রাব্বি জানান, ছাত্রলীগ একটি মানবিক সংগঠন। এই সংগঠনের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে সবসময় নিজেকে মানবিক কাজে নিয়োজিত রাখার চেষ্টা করি। প্রতিবছরের ন্যায় এবছরও শীতে অসহায়, দরিদ্র ও ছিন্নমূল মানুষের কষ্ট বাড়বে। তাই তাদের কষ্টের কথা চিন্তা করে পাঁচ শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছি।