POPULAR BD NEWS
Popular BD News Logo

সরকারি খাল দখল করে দোকান ঘর নির্মাণের অভিযোগ 

মজিব পাটোয়ারী/ হোসেন বেপারী | প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৩ | সময়: ৪:০৮ অপরাহ্ণ
হাজীগঞ্জে সরকারি খাল দখল করে কামাল হোসেন নামের এক ব্যাক্তি দোকান ঘর নির্মাণ করছে।

মঙ্গলবার সরেজমিনে গিয়ে দেখা গেছে, উপজেলার ৯নং গন্ধব্যপুর ইউনিয়নের কাঁকৈরতলা জনতা কলেজের পাশের খালে অবৈধভাবে দখল করে স্থায়ী দোকানঘর নির্মাণ করেছে স্থানীয় বেপারী বাড়ীর কামাল হোসেন।

দোকান ঘর নির্মাণে সংশ্লিষ্ট কর্তপক্ষের কোন অনুমতি নিয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে কামাল হোসেন বলেন, কোন অনুমতি নেয়া হয়নি।

ইউনিয়ন ভূমি কর্মকর্তা (তহসিলদার) হালিমা আক্তারের কাছে জানতে চাইলে তিনি জানান, এ বিষয়ে আমরা আগেও বাধা দিয়েছি। যাতে এখানে দোকানঘর নির্মাণ না করে। প্রয়োজনে পুনরায় আবারও বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

খাল দখলের এমন চিত্র পুরো ইউনিয়নে। স্থানীয় প্রভাবশালী ব্যক্তিরা অধিকাংশ খাল নিজেদের দখলে রেখেছেন। তারালিয়া থেকে হরিপুর পর্যন্ত রাস্তার পাশে সরকারি খালটি যে যার মত দখল করে মার্কেট, দোকানপাট,ঘরবাড়ি, ব্রীজ কালভা্ট নির্মাণ করে দখল করে রেখেছে। এতে খাল দখল করে রাখায় পানি নিষ্কাশন ও সেচ প্রকল্পে কৃষি কাজে ব্যাহত হচ্ছে।

হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম তানজির বলেন, খাল দখল করার কোন সুযোগ নেই। খুব শীঘ্রই খাল দখলমুক্ত করার উদ্যোগ নেয়া হবে।

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন