POPULAR BD NEWS
Popular BD News Logo

শাহরাস্তিতে ইটবাহী পিকআপের ধাক্কায় শিশু নিহত

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৩ | সময়: ৬:১৩ অপরাহ্ণ

শাহরাস্তি উপজেলায় ফিটনেস বিহীন পিকআপের ধাক্কায় দ্বীন মোহাম্মদ (৪) নামে এক শিশু নিহত হয়েছে।

সোমবার বিকাল ৪ ঘটিকায় রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের ৮নং ওয়ার্ড বেরনাইয়া গ্রামের হাজী বাড়ির সামনে এই দূর্ঘটনা ঘটে।

সরজমিনে গিয়ে জানা যায় যে, বেরনাইয়া বাজারের দক্ষিণ দিক থেকে আসা পিকআপের সাথে ধাক্কা লেগে ঘটনার স্থলেই বেরনাইয়া হাজী বাড়ির শরিফুল ইসলামের ছেলে দ্বীন মোহাম্মদ (৪) নিহত হয়।

প্রত্যক্ষদর্শীর জানায়, পিকআপটি খুব স্পিটে চালানোর কারনে থাকায় ঘটনাস্থলে পিকআপটি নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয় নি চালক। ফলে শিশুটি মারাত্মকভাবে ধাক্কা খায় এবং ঘটনাস্থলেই মারা যায়।

পিকআপটির মালিক উঘারিয়া গ্রামের আব্দুল হান্নান ও চালক একই গ্রামের সোওরাব হোসেন।
গাড়িটির রেজিষ্ট্রেশন নম্বর (ফেনী-ন ১১-০৫৭৪)।

শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ জনাব মোহাম্মদ শহীদ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং শিশুটির মৃত্যুর কথা নিশ্চিত করেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন