POPULAR BD NEWS
Popular BD News Logo

শরীয়তপুর-চাঁদপুর রুটে নয় ঘণ্টা পর ফেরি চলাচল শুরু

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জানুয়ারি ৯, ২০২৩ | সময়: ৪:৪৩ অপরাহ্ণ

নয় ঘণ্টা পর শরীয়তপুরের নরসিংহপুর ও চাঁদপুরের হরিণাঘাট নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। সোমবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে এ রুটে ফেরি চলাচল শুরু হয়।

এর আগে রোববার দিবাগত রাত সাড়ে ১১টা থেকে এ রুটে ফেরি চলাচল বন্ধ করে দেয় বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসির নরসিংহপুর ফেরিঘাটের ম্যানেজার মো. ইকবাল হোসেন জানান, দুর্ঘটনা এড়াতে রোববার রাত সাড়ে ১১টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে কুয়াশার ঘনত্ব কমে এলে সোমবার সকাল সাড়ে ৮টার দিকে পুনরায় ফেরি চলাচল শুরু হয়। তবে মাঝ পথে কোনো ফেরি নোঙর করে রাখতে হয়নি।

তিনি আরও জানান, যানবাহন পারাপারের জন্য এ রুটে ছোট-বড় সাতটি ফেরি রয়েছে। পদ্মা সেতু উদ্বোধনের আগে এ রুটে ফেরির জন্য শতশত যানবাহন অপেক্ষা করতো। তবে এখন যানবাহনের চাপ কমে গেছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন