কুমিল্লায় পৃথক তিনটি অভিযানে ৯৪ কেজি গাঁজা’সহ তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে র্যাব-১১।
এ সময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত সিএনজি ও কাভার্ড ভ্যান জব্দ।
র্যাব-১১, এর একটি আভিযানিক দল গত ৮ জানুয়ারী দুপুরে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন টিক্কারচর ব্রীজ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ২৬ কেজি গাঁজা’সহ একজন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
অন্য আরেকটি অভিযানে র্যাব-১১, ৮ জানুয়ারী দুপুরে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানাধীন মুন্সীবাজার এলাকায় অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়।
পৃথক অন্য আরেকটি অভিযানে র্যাব-১১, ০৮ জানুয়ারী রাতে কুমিল্লা জেলার বুড়িচং থানাধীন নাজিরাবাজার এলাকায় অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ৫০ কেজি গাঁজা’সহ দুইজন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা দিনাজপুর জেলার বোচাগঞ্জ থানার চন্ডিপুর গ্রামের মোঃ মনিরুল ইসলামের ছেলে মোঃ মাসুদ রানা (২৩); চট্টগ্রাম জেলার হালিশহর থানার মগপাড়া আনন্দপুর গ্রামের মৃত মোতাহের হাওলাদারের ছেলে মোঃ জাহাঙ্গীর আলম (৩৮); কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানার তেলিকুনা সাহাপাড়া গ্রামের মৃত কানুলাল সাহার ছেলে বিশ্বজিৎ চন্দ্র সাহা (৩৮)।
র্যাব-১১ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল ও বুড়িচং থানায় আইনানুগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।