POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলব উত্তর শাখার বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির সম্মেলন প্রস্তুতি সভা

সুমন আহমেদ | প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৩ | সময়: ৪:৫৯ অপরাহ্ণ
বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি মতলব উত্তর উপজেলা শাখা, ছেংগারচর পৌর শাখা ও অধিনস্ত ইউনিয়ন নেতৃবৃন্দকে নিয়ে সম্মেলন প্রস্তুতির সভা সংগঠনের উপজেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
মতলব উত্তর উপজেলা শাখা, ছেংগারচর পৌর শাখা ও অধিনস্ত ইউনিয়ন কমিটির মেয়াদ শেষ হওয়ায় আগামী ২৮ জানুয়ারি কমিটি পুনর্গঠনে সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি মতলব উত্তর উপজেলা শাখার সভাপতি, গজরা ইউনিয়ন চেয়ারম্যান মোঃ শহীদুল্লাহ মাষ্টারের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ খান এর সঞ্চালনায় দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন উপদেষ্টা ও মতলব উত্তর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনির, ছেংগারচর পৌর সহ-সভাপতি মোঃ আব্দুল ওয়াদুদ মাষ্টার, উপজেলা সিনিয়র সদস্য ও ছেংগারচর পৌর সহায়ক মোঃ বোরহান উদ্দিন, ছেংগারচর পৌর আওয়ামীলীগ নেতা হাজী মোঃ খোরশেদ আলম, সান সাইন একাডেমির অধ্যক্ষ মোঃ জনি সরকার, ইসলামী ফাউন্ডেশন মতলব উত্তর উপজেলা সহকারী মাওলানা আফজাল খান, মানবাধিকার সমিতি মতলব উত্তর উপজেলা সাংগঠনিক সম্পাদক- শিক্ষানবিশ আইনজীবী এম এ সাহেদ সালাম, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ ইসমাইল হোসেন, দপ্তর সম্পাদক সুমন আহমেদ, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা ইএম আই গাজ্জালী, সহ ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মোঃ শামীম, পৌর সাংগঠনিক সম্পাদক মাওলানা গাজী ইমদাদুল হক মানিক, গজরা ইউনিয়ন সভাপতি ডা: প্রভাত চন্দ্র ভৌমিক, দূর্গাপুর ইউনিয়ন সাধারণ সম্পাদক ডা: আবুল হোসেন কুটুম, সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল বাশার ঢালী প্রমূখ।
আলোচনা সভায় সম্মেলন কে সফল করতে সর্বসম্মতিক্রমে সংগঠনের উপজেলা সহ সাংগঠনিক সম্পাদক মোঃ ইসমাইল হোসেন কে প্রধান সমন্বয়ক এবং ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা ই এম আই গাজ্জালী, পৌর সাংগঠনিক সম্পাদক মাওলানা গাজী ইমদাদুল হক মানিক, ফরাজীকান্দি ইউনিয়ন সভাপতি মোঃ মনির হোসেন, গজরা ইউনিয়ন সভাপতি প্রভাত চন্দ্র ভৌমিক, বাগান বাড়ি ইউনিয়ন সভাপতি মোঃ আল আমিন মাষ্টার, দূর্গাপুর ইউনিয়ন সাধারণ সম্পাদক ডা আবুল হোসেন কুটুম কে সমন্বয়কের দ্বায়িত্ব প্রদানের মাধ্যমে সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করা হয়।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন