POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় বর্ণাঢ্য আয়োজনে আইনগিরি উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপিত

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া | প্রকাশিত: জানুয়ারি ৮, ২০২৩ | সময়: ৪:২৬ অপরাহ্ণ

কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী আইনগিরি উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে ৫০ বছর পুর্তি উদযাপিত হয়েছে।

গতকাল শনিবার সকালে অনুষ্ঠান উদ্বোধন করেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো.শাহজাহান শিশির। র্ভাচুয়াল পদ্বতিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড.মহীউদ্দীন খান আলমগীর এমপি।

প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন,আগামী জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর -১ কচুয়া আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী এনবিআরের সাবেক চেয়ারম্যান ও সচিব আলহাজ্ব মো: গোলাম হোসেন।

বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও বেসিক এইডএন্ড হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার আব্দুল কাদেরের সভাপতিত্বে উদযাপন কমিটির আহবায়ক মো.মিজানুর রহমান তালুকদারের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, চাঁদপুর জেলা পরিষদ সদস্য তৌহিদুল ইসলাম খোকা, শিক্ষানুরাগী ড.বিশ্বনাথ সরকার, ইউপি চেয়ারম্যান মো.কবির হোসেন,বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.কামরুজ্জামান প্রমুখ।

প্রতিষ্ঠাতাদের কবর জিয়ারতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়ে র‌্যালি , আলোচনা সভা, কৃতি শিক্ষার্থী ,প্রাক্তন খ্যাতিমান শিক্ষার্থী,২০২২ সালের এসএসসি জিপিএ-৫ প্রাপ্ত ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতাদের সংবর্ধনা প্রদান করা হয়।

সর্বশেষে বিপুল দর্শকের উপস্থিতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন