POPULAR BD NEWS
Popular BD News Logo

শীতের সকালে গোসল করে প্রাণ গেল ব্যবসায়ীর

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৩ | সময়: ৪:৫২ অপরাহ্ণ

ঢাকার নবাবগঞ্জে সকালে গোসল করতে নেমে ঠান্ডায় মো. ফজল খান বেপারী (৪৫) মারা গেছেন।

শনিবার সকাল ৭টায় ইছামতি নদীতে গোসল করতে নামলে প্রচণ্ড শীতে ঠান্ডা পানিতে তার মৃত্যু হয় বলে তার পরিবার জানায়।

ফজল খান বেপারী কলাকোপার বড় সমসাবাদ এলাকার সামছুল হকের মেঝ ছেলে।

স্থানীয়রা জানায়, ফজল দীর্ঘসময় মধ্যপ্রাচ্যে চাকরি করেছেন। বেশ কয়েক বছর হলো বাঁশ ও বিভিন্ন ক্ষুদ্র ব্যাবসা করে আসছিলেন। শনিবার সকালে ইছামতি নদীতে গোসল করতে নামলে প্রচণ্ড শীতের কারণে তার মৃত্যু হয়।

এ বিষয়ে নবাবগঞ্জ থানা পুলিশের এসআই কাজী নাসের বলেন, বিষয়টি পুলিশকে কেউ অবগত করেনি, খোঁজ নিয়ে দেখা হবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন