POPULAR BD NEWS
Popular BD News Logo

পাঁচ ঘণ্টা পর শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল শুরু

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: জানুয়ারি ৬, ২০২৩ | সময়: ৩:২০ অপরাহ্ণ

পাঁচ ঘণ্টা পর শরীয়তপুরের নরসিংহপুর-চাঁদপুরের হরিণাঘাট নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।

৬ জানুয়ারি শুক্রবার সকাল ৮টার দিকে কুয়াশায় ঘনত্ব কমে এলে ফেরি চলাচল শুরু হয়।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে এ রুটে ফেরি চলাচল বন্ধ হয়ে যায়।

বিআইডব্লিউটিসি নরসিংহপুর ফেরি ঘাটের ম্যানেজার মো. ইকবাল হোসেন জানান, নৌ দুর্ঘটনা এড়াতে বৃহস্পতিবার রাত ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়।

পরে শুক্রবার সকাল ৮টার দিকে কুয়াশার ঘনত্ব কমে যাওয়ায় পুনরায় ফেরি চলাচল শুরু হয়। তবে কুয়াশার কারণে কোনো ফেরি নোঙর করে রাখতে হয়নি।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন