POPULAR BD NEWS
Popular BD News Logo

দোয়ালিয়া তা’লিমুল কুরআন দাখিল মাদ্রাসার বই উৎসব পালিত

মজিব পাটোয়ারী - চাঁদপুর | প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৩ | সময়: ৭:৪৫ অপরাহ্ণ

হাজীগঞ্জ উপজেলার ৫নং সদর ইউনিয়নের দোয়ালিয়া তা’লিমুল কুরআন দাখিল মাদ্রাসা বই উৎসব পালিত হয়েছে।

বর্তমানে প্রতিষ্ঠানটির ৮ম শ্রেণি পর্যন্ত শ্রেণি পাঠদান কার্যক্রম শুরু হয়েছে।

গত সোমবার মাদ্রাসা প্রাঙ্গণে আনন্দঘন পরিবেশে নতুন পাঠ্যবই শিক্ষার্থীদের হাতে তুলে দেন। নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীরা বেশ উচ্ছ্বসিত।

মোঃ ছিদ্দিক আকবর শাহাজাহান এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোঃ মহিব উল্ল্যাহ’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,হাজীগঞ্জ আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ হিফজুর রহমান।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন,হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের মোতোয়ালি (ভারপ্রাপ্ত) প্রিন্স শাকিল আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,সাবেক প্রধান শিক্ষক মোঃ আব্দুর রাজ্জাক, সানি মুহাদ্দিস মোঃ শহীদুল্ল্যাহ।

মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য গাজী নাসির,ঠিকাদার আবদুল মালেক প্রমুখ ।

এ সময় শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, অভিভাবকবৃন্দ এবং শিক্ষার্থীদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক ও দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন,অধ্যক্ষ হিফজুর রহমান।

অতিথিবৃন্দ শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্যবই সেট তুলে দেন।
অনুষ্ঠানে বাংলাদেশ সহ বিশ্ব শান্তি কামনায় দোয়া করা হয়।

উৎসবে উপস্থিত ছিলেন,গণ্যমান্য ব্যক্তিবর্গ,মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্যবৃন্দ,অত্র প্রতিষ্ঠানের ১৫ জন শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, অভিভাবকবৃন্দ,শিক্ষার্থীবৃন্দ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন