POPULAR BD NEWS
Popular BD News Logo

ধড্ডা মোয়াজ্জেম হোসেন চৌধুরী ডিগ্রি কলেজ ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৩ | সময়: ১০:৫৭ অপরাহ্ণ

বুধবার দুপুরে হাজীগঞ্জ উপজেলা ১১নং পশ্চিম হাটিলা ইউনিয়নের ধড্ডা মোয়াজ্জেম হোসেন চৌধুরী ডিগ্রি কলেজ ছাত্রলীগের ৭৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠান সম্পন্ন হয়।

ধড্ডা মোয়াজ্জেম হোসেন চৌধুরী ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি আরেফিন ইসলাম আরাফাতের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মানিক সর্দারের সঞ্চালনায়, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ধড্ডা মোয়াজ্জেম হোসেন চৌধুরী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. জামাল উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুবলীগ নেতা আমিনুল হক বাবলু।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ১১নং পশ্চিম হাটিলা ইউনিয়ন ছাত্রলীগে সভাপতি ইয়াছিন বকাউল রিয়াদ ও সাধারণ সম্পাদক ফাহাদ আল হাসিব ও গাজী মো. শাহাদাত প্রমুখ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন