৩৭ বছর পর জেলা পর্যায়ের কোন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়ার স্বাদ পূরণ করেছিল হাজীগঞ্জের ফুটবল দল। পুরুষদের চ্যাম্পিয়ন হওয়ার একদিন পরই এখন ফাইনাল জয়ের স্বাদ নেওয়ার অপেক্ষায় হাজীগঞ্জ নারী ফুটবল দল।
চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস ২০২৩ এ নারীদের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
বুধবার বিকেলে চাঁদপুর স্টেডিয়ামে হাইমচর উপজেলার নারী ফুটবল দলের সাথে সেমিফাইনালে লড়াই করে হাজীগঞ্জ নারী ফুটবল দল। খেলায় দুই দলের আক্রমণ পাল্টা আক্রমণে ২-০ গোলে জয় নিয়ে ফাইনালে উঠে হাজীগঞ্জের নারী ফুটবল দল।
এবার শুধু অপেক্ষা। অপেক্ষাটা শুধু জয়ের স্বাদ উপভোগ করার। ফাইনালে হাজীগঞ্জ উপজেলা নারী দলের প্রতিপক্ষ চাঁদপুর সদর উপজেলা নারী ফুটবল দল। চাঁদপুর সদর উপজেলাকে হারাতে পারলেই পুরুষের পর নারীরাও ফাইনাল জয়ের স্বাদ পাবে। হাজীগঞ্জ নারী ফুটবল দল ফাইনালে উঠায় তাদের অভিনন্দন জানান হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাকির হোসেন সোহেল।
বৃহস্পতিবার বিকেলে চাঁদপুর স্টেডিয়ামে হাজীগঞ্জ উপজেলা নারী ফুটবল দলের প্রতিপক্ষ চাঁদপুর সদর উপজেলা নারী ফুটবল দল।