POPULAR BD NEWS
Popular BD News Logo

বিদেশ থেকে কাগজ আনার সুযোগ ছিল না, তবুও ছাপা বইয়ের মান একেবারেই খারাপ নয় : শিক্ষামন্ত্রী

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৩ | সময়: ১:৪৯ অপরাহ্ণ

এবার বিদেশ থেকে কাগজ আনার সুযোগ ছিল না। আমাদের যেই কাগজ ছিল, যেই সেকেন্ডারি পাল্প ছিল সেটা দিয়েন বই করতে হয়েছে। এর বাহিরে কোন সুযোগ ছিল না। সেটাতে মান একেবারেই খুব খারাপ হবার কথা নয়। শুধু মাত্র ব্রাইটনেসটা কিছুটা কম হবে এবং সেই ব্রাইটনেস অনেক বেশি সাদা হলে চোখের জন্য ভালো না বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি।

তিনি বুধবার সকালে চাঁদপুর স্টেডিয়ামে শেখ কামাল ২য় বাংলাদেশ যুব গেমস ২০২৩ এর উদ্বোধন ও নিবন্ধিত জেলেদের মাঝে গরুর বাচুর বিতরণ শেষে সাংবাদিকদের মাঝে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এমপি এসব কথা জানান।

মন্ত্রী আরো বলেন, বিদেশে সাদা কাগজে বই বানায়, সেই বইয়ে কিছুটা কারিগরি কালার করে তারপরে ছাপানো হয়। তখন পড়তে সুবিধা হয়।

মন্ত্রী বলেন, অতি মহামারীর পর এবং বৈশ্বিক মন্দার পর নানা প্রতিবন্ধকতা পার করে বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়া হয়েছে। বাকী বই আগামী দুই সপ্তাহের মধ্যে সকল শিক্ষার্থীদের পৌঁছে দেয়া হবে।

ওইসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কামরুল হাসান, মেয়র এড্য. জিল্লুর রহমান জুয়েল, ফরিদগঞ্জ উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম রোমান, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় ও প্রেসক্লাবের সভাপতি এইচএম আহসান উল্ল্যাহ।

এর আগে তিনি জেলা মৎস্য বিভাগের আয়োজনে ২০২২-২০২৩ অর্থ বছরে ইলিশ সম্পদ উন্নয়ন ও ব্যবস্থাপনা শীর্ষক প্রকল্পের আওতায় নিবন্ধিত ২০ জন জেলেদের মাঝে উপকরণ গরুর বকনা বাছুর বিতরণ করেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন